প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৬, ১১:০০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৬, ১:২৭ এ.এম
বাঘায় পুলিশের অভিযানে গ্রেফতার -২

দোয়েল,বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘায় ২০ পিচ ইয়াবাসহ মাহফুজ ওরফে পাইতন(২৮) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত মাহফুজ বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের ধন্দ সরকার পাড়া গ্রামের ইয়াদ আলীর ছেলে।
বুধবার(২১ জানুয়ারি) রাত সাড়ে ১১ টায় উপজেলার খায়ের হাট পূর্বপাড়া থেকে মাহফুজ ওরফে পাইতনকে গ্রেফতার করেছে বাঘা থানা পুলিশ। সে বিক্রির জন্য ইয়াবা নিয়ে যাচ্ছিলো। সে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত বলে পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে।
পুলিশ জানায়, একই দিন রাতে বাঘার নতুন বাসস্ট্রান্ড এলাকার আরমান আলীর ছেলে সামাদ (৫০) নামে আরো একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী।
বাঘা থানার তদন্ত(ওসি) সুপ্রভাত মন্ডল জানান , মাহফুজ ওরফে পাইতনের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। বৃহসপতিবার ধৃত দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.