অনলাইন ডেস্ক
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই বাহিনীর নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেশন ফোর্স’ (এসআইএফ)। প্রধান উপদেষ্টার অনুমোদন আদেশ জারির পর নতুন নামে কার্যক্রম শুরু হবে।
আজ মঙ্গলবার (৩ রা ফেব্রুয়ারী) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, ''র্যাবের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিশেষায়িত এই ইউনিটটির নতুন নাম হচ্ছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)।’ আজ থেকে র্যাব নতুন নামে পরিচিতি পাবে। তবে এ সংক্রান্ত আদেশ জারির পরই নতুনভাবে কার্যক্রম শুরু হবে।''
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, 'বিশেষায়িতে এই ইউনিটের পোশাকেও পরিবর্তন আসছে। ইতোমধ্যেই পোশাক বানানো শুরু হয়েছে, পরবর্তী সপ্তাহে নতুন পোশাকে এসআইএফ সদস্যদের দেখা যাওয়ার সম্ভাবনা আছে।'
গত দেড় বছরে র্যাবের কাজের মানে পরিবর্তন এসেছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'অনেকের আশা ছিল, সেজন্য নাম পরিবর্তন করা হয়েছে।'
উল্লেখ, ২২ বছর পর নামটি বদলে এসআইএফ করা হচ্ছে।শুরুতে এ বাহিনীর নাম ছিল র্যাপিড অ্যাকশন টিম (র্যাট)। পরে র্যাব নামে এই বাহিনী আত্মপ্রকাশ করে। ২০০৪ সালে র্যাব গঠিত হয়।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.