অনলাইন ডেস্ক:
চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদকসহ ছয়টি পদে আওয়ামী লীগপন্থি এবং সভাপতিসহ পাঁচটি পদে বিএনপিপন্থি আইনজীবীরা জয়লাভ করেছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) অনুষ্ঠিত এই নির্বাচনে জামায়াতে ইসলামীপন্থি প্যানেল থেকেও দুজন জয় পেয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার মো. শামসুদ্দীন রাতে সাংবাদিকদের বলেন, সভাপতি পদে আবদুল ওদুদ এবং সাধারণ সম্পাদক পদে আবু হাসিব নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে বিএনপিপন্থি ওদুদ–মাহমুদুল, আওয়ামী লীগপন্থি নজরুল-হাসিব এবং জামায়াতপন্থি মতিউর-তসিবুর প্যানেল অংশ নেয়। মোট ২২৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
১৩টি পদের মধ্যে নির্বাচিত অন্যরা হলেন- জ্যেষ্ঠ সহসভাপতি তরিকুল ইসলাম আজিজি (আওয়ামী লীগ), সহসভাপতি মো. মিজানুর রহমান (বিএনপি), সহসাধারণ সম্পাদক ফরহাদ হোসেন (আওয়ামী লীগ) ও শফিক এনায়েত উল্লাহ (জামায়াত), অর্থ সম্পাদক গোলাম মোর্শেদ (আওয়ামী লীগ), সাংস্কৃতিক সম্পাদক আসমাউল হুসনা (বিএনপি), গ্রন্থাগার সম্পাদক আবুল কালাম আযাদ (জামায়াত)।
সদস্য পদে মাইনুল ইসলাম (বিএনপি), তানভীর রহমান সিদ্দিকী (বিএনপি), নিলুফার ইয়াসমিন (আওয়ামী লীগ) ও জাহাঙ্গীর আলম (আওয়ামী লীগ) জয়লাভ করেছেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.