আজ শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় সেমাই কারখানায় অভিযান, জরিমানা আদায়

editor
প্রকাশিত মার্চ ১১, ২০২৬, ০৫:৪১ অপরাহ্ণ
কুষ্টিয়ায় সেমাই কারখানায় অভিযান, জরিমানা আদায়

Manual7 Ad Code

শরিফুল হক পপি

Manual7 Ad Code

কুষ্টিয়ায় সেমাই কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর।

Manual7 Ad Code

সদর উপজেলার বটতৈল এলাকায় বুধবার (১১ মার্চ) দুপুওে অভিযান চালিয়ে গড়াই অটো ফ্লাওয়ার মিল ও  ইফাত অটো ফ্লাওয়ার মিল সেমাই কারখানাকে জরিমানা করা হয়েছে।

Manual3 Ad Code

অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশে সেমাই উৎপাদন এবং মোড়কজাত পণ্যের প্যাকেটে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য (এমআরপি) উল্লেখ না করার অভিযোগে এই জরিমানা করা হয়।

Manual5 Ad Code

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাসুম আলী।

এ সময় তিনি বলেন, অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশে সেমাই উৎপাদন এবং মোড়কজাত পণ্যের প্যাকেটে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য (এমআরপি) উল্লেখ না করার গড়াই অটো ফ্লাওয়ার মিল সেমাই কারখানাকে ২০ হাজার টাকা এবং ইফাত অটো ফ্লাওয়ার মিল সেমাই কারখানাকে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

এ সময় অভিযানে সহায়তা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর আরাফাত রহমান ও দায়িত্বপ্রাপ্ত জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের একটি চৌকস দল এবং র‌্যাব কুষ্টিয়া ক্যাম্পের একটি টহল দল নিরাপত্তা প্রদান করে।