প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৫, ২০২৬, ৬:২০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২২, ২০২৬, ২:২২ পূর্বাহ্ণ
এসএমপি’র পুলিশ কমিশনার এর উদ্যোগে সিলেটে সম্প্রীতির ঈদ শুভেচ্ছা বিনিময়

উৎফল বড়ুয়া, সিলেট
সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম'র উদ্যোগে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
শনিবার (২১ মার্চ) পুলিশ অফিসার্স মেসে সম্প্রীতির ঈদ শুভেচ্ছা বিনিময়ে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী অনিরুদ্ধ দাস, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো.রেজা-উন-নবী, সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান, জেলা প্রশাসক মো.সারওয়ার আলম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পুনাক, এসএমপি, সিলেট-এর সভানেত্রী সিদরাতুল মুনতাহা ,বিভিন্ন রাজনৈতিক দলের, ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও সরকারি-বেসরকারি বিভিন্ন স্তরের অতিথিবৃন্দ তাঁদের পরিবারবর্গসহ অংশ নিয়ে ঈদের আনন্দ আরও গভীরভাবে উপভোগ করেন।
তাছাড়াও বিভিন্ন দপ্তরের আমন্ত্রিত অতিথিবৃন্দ ও তাঁদের পরিবারবর্গের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এসএমপি পুলিশ কমিশনার।
এর আগে সকলে শাহী ঈদগাঁহ ময়দানে জামাতে নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ, দেশের অব্যাহত অগ্রযাত্রা, সমৃদ্ধি এবং দেশবাসীর সুখ-শান্তি ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.