অনলাইন ডেস্ক
মৌলভীবাজার জেলার পুলিশ সুপার (এসপি) পদে পরিবর্তন এনেছে সরকার। নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মো. মনিরুল ইসলাম।
বৃহস্পতিবার (১১ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একই প্রজ্ঞাপনে দেশের পাঁচ জেলার পুলিশ সুপার পদে রদবদলসহ পুলিশের বিভিন্ন ইউনিটে একাধিক কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমান পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলামকে মৌলভীবাজার থেকে প্রত্যাহার করে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. মনিরুল ইসলাম।একই আদেশে পঞ্চগড়, নোয়াখালী, ঝিনাইদহ ও ফেনী জেলার পুলিশ সুপার পদেও পরিবর্তন আনা হয়েছে।
এছাড়া পুলিশের বিভিন্ন ইউনিটে আরও কয়েকজন কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.