মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডিবি পুলিশের অভিযানে ১০৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ শিপন মিয়া (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে ইয়াবা বিক্রির নগদ ২৯ হাজার ৭৬০ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে শ্রীমঙ্গল থানার ১নং মির্জাপুর ইউনিয়নের ছাত্রাবট গ্রামে এসআই সঞ্জয় শর্মার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে শিপনের প্যান্টের পকেট ও বসতঘর থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত শিপন ওই গ্রামের লুৎফুর মিয়া ওরফে লুতুর ছেলে। এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.