বাসস
ভারত থেকে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে পদ্মা অয়েল পিএলসি’র পার্বতীপুর ডিপোতে আরও ৮ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত সাড়ে ৫ হাজার মেট্রিক টন ডিজেল এই পাইপলাইনের মাধ্যমে পৌঁছেছে।
মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার (অপারেশন) কাজী মো. রবিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিয়মিতভাবে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি করছে। এরই অংশ হিসেবে গত ৭ এপ্রিল মধ্যরাত থেকে আসামের নুমালিগড় রিফাইনারি থেকে ডিজেল পাম্পিং শুরু হয়। এখন পর্যন্ত সাড়ে ৫ হাজার মেট্রিক টন ডিজেল এসেছে। পাম্পিং এখনো চলমান রয়েছে।”
রবিউল আলম জানান, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী এই পাইপলাইনের মাধ্যমে ৮ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহ করা হবে। সরবরাহ কার্যক্রম চলমান থাকলে এটি ১১ এপ্রিলের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে।
প্রসঙ্গত, আসামের নুমালিগড় রিফাইনারি থেকে এই পাইপলাইনের মাধ্যমে পরিশোধিত ডিজেল আমদানি করা হয়, যা ২০২১ সাল থেকে নিয়মিত চলছে।
এর আগে, ১১ ও ২৩ মার্চ দুই দফায় পাইপলাইনের মাধ্যমে ৫ হাজার করে মোট ১০ হাজার মেট্রিক টন এবং ১ এপ্রিল আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল দেশে এসেছে। এভাবে তিন দফায় মোট ১৭ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে পৌঁছেছে।
তথ্য সুএঃ বাংলা ট্রিবিউন
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.