প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৮, ২০২৬, ৫:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৫, ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ণ
ডাকসু নির্বাচন: প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন আজ, কাল থেকে প্রচারণা

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (ডাকসু) নির্বাচনের প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন আজ। আগামীকাল থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণায় নামবেন।
সোমবার (২৫ আগস্ট) দুপুর ১টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে স্থাপিত চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন প্রত্যাহার করা যাবে।
এর আগে বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেতে ৩৪ জন আবেদন করলে আপিলের রায়ে সবাই প্রার্থিতা ফিরে পান।
এদিকে সোমবারও বন্ধ থাকছে প্রচারণা। মঙ্গলবার থেকে শুরু হবে এবারের ডাকসু নির্বাচনের প্রচারণা।
আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও ক্যাম্পাসে কুশল বিনিময়সহ নানা অনানুষ্ঠানিক মাধ্যমে নানা প্রতিশ্রুতি তুলে ধরছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা।
৩৮ তম ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.