অনলাইন ডেস্ক:
রাজধানীর সায়েন্সল্যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের বহনকারী বাসে ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা এ হামলা করে বলে জানা যায়।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকালে সায়েন্সল্যাবে মোড়ে এ হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, আজ দুপুরের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস ২ ঘণ্টা আটকে রাখে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। পরে তারা ঢাবির বাসে ভাঙচুর ও শিক্ষার্থীদের মারধর করে।
উল্লেখ্য, ঢাকার বড় সাতটি কলেজের জন্য প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় ও মিরপুরের টেকনিক্যাল মোড় অবরোধ করেছেন ওই সব কলেজের অনেক শিক্ষার্থী।
দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা কলেজ থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বের হন। দুপুর ১২টা ৪০ মিনিটে তারা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.