অনলাইন ডেস্ক:
শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকা অনুযায়ী আগামী ৮ মার্চ থেকে রোজা ও ঈদের ছুটি শুরুর কথা ছিল।
ছুটি নিয়ে নানা নাটকীয়তার পর রোজার মাসের পুরোটাই সরকারি-বেসরকারি মাধ্যমিক এবং প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারী) সন্ধ্যায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত জানিয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার থেকে সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুলে ক্লাস বন্ধ থাকবে।
শিক্ষা মন্ত্রণালয় বার্ষিক ছুটির তালিকা সংশোধন করেছে। নতুন তালিকা অনুযায়ী, পুরো রমজান মাস প্রাথমিক, মাধ্যমিক ও নিম্ন-মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকছে।
সংশোধিত সময়সূচি অনুযায়ী, আগামী ২৬ মার্চ পর্যন্ত স্কুল বন্ধ থাকবে।
এর আগে, এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে পুরো রমজান মাসে মাধ্যমিক স্কুল বন্ধ রাখার আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। পরে আপিল বিভাগের চেম্বার আদালত ওই আদেশের ওপর স্থগিতাদেশ দেয়।
শেষ পর্যন্ত আজকের সংশোধিত ছুটির তালিকা প্রকাশ হওয়ায় পুরো রমজানই স্কুল বন্ধ থাকছে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.