বিনোদন ডেস্ক:
ঈদের দিনই নিজের জীবনের নতুন অধ্যায়ের খবর জানালেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। গত ৬ ফেব্রুয়ারি ২০২৬-এ পারিবারিক আয়োজনে বিয়ে করেন। তবে বিষয়টি এতদিন গোপন রাখার পর আজ (২১ মার্চ) ঈদের দিনই আনুষ্ঠানিকভাবে জানান তিনি।
নীলার স্বামীর নাম কাউসার মাহমুদ সায়ান। বিয়ের প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘দীর্ঘদিনের পরিচয় ও পারস্পরিক বোঝাপড়ার পর দুই পরিবারের সম্মতিতে আমরা আমাদের জীবনের নতুন পথচলা শুরু করেছি। অনুষ্ঠানটি ঘনিষ্ঠ পারিবারিক পরিবেশে সীমিত পরিসরে সম্পন্ন হয়েছে।’
নতুন জীবনের জন্য সবার দোয়া ও ভালোবাসা চেয়েছেন এই অভিনেত্রী।
উল্লেখ" ২০১৪ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেন নীলাঞ্জনা নীলা। ওই আসরে তিনি দ্বিতীয় রানারআপ হন। এরপর নাটকে নিয়মিত অভিনয়ের পাশাপাশি বদরুল আনাম সৌদ পরিচালিত ‘গহীন বালুচর’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে তার। পরবর্তীতে আরও কয়েকটি সিনেমায় কাজ করেছেন তিনি।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.