অনলাইন ডেস্ক
জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে শুরু হতে পারে পবিত্র রমজান মাস। সে হিসাবে রমজান শুরু হতে বাকি রয়েছে ৮৪ দিন। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে রোজা শুরুর চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে।
রমজান ২৯ দিনের হলে আগামী বছরের ৯ মার্চ এবং ৩০ দিনের হলে ১০ মার্চ পালিত হতে পারে পবিত্র ঈদুল ফিতর। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
দেশটির এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, আগামী রমজান শুরুর আগে ইসলামী চন্দ্রবর্ষপঞ্জির আরও চারটি মাস অতিক্রম করবে।
তবে জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাসের সঙ্গে চূড়ান্ত তারিখের পার্থক্য হতে পারে। রমজান ও ঈদুল ফিতরের তারিখ চাঁদ দেখার ভিত্তিতেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.