আজ রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

লন্ডনে তারেক- ইউনূস বৈঠক শুক্রবার : ফখরুল

editor
প্রকাশিত জুন ১০, ২০২৫, ০৮:৪১ পূর্বাহ্ণ
লন্ডনে তারেক- ইউনূস বৈঠক শুক্রবার : ফখরুল

Oplus_16908288

Sharing is caring!

Manual8 Ad Code
সদরুল আইন:
যুক্তরাজ্য সফররত প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন।
শুক্রবার (১৩ জুন) স্থানীয় সময় সময় ৯টা থেকে ১১টার মধ্যে এই বৈঠক হবে বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন।
মঙ্গলবার (১০ জুন) ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি যে হোটেলে উঠেছেন সেখানেই বৈঠক হবে।
ইউনূসের যুক্তরাজ্য সফরের ঘোষণা আসার পর থেকেই তারেকের সঙ্গে বৈঠকের সম্ভাবনা নিয়ে রাজনীতির অঙ্গনে আলোচনা চলছিল, যদিও প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক সফর সূচিতে বৈঠকের বিষয়টি ছিল না।
Manual1 Ad Code
Manual6 Ad Code