আজ মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, দাবি ইসরায়েলের 

editor
প্রকাশিত জুন ২৪, ২০২৫, ১২:১২ অপরাহ্ণ
আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, দাবি ইসরায়েলের 

Oplus_16908288

Sharing is caring!


Manual5 Ad Code
আন্তর্জাতিক ডেস্কঃ
ফের ইরান থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে ইসরায়েলি বাহিনী দাবি করেছে।
মঙ্গলবার (২৪ জুন) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলছে, ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা শনাক্ত করেছে। ইরানি হুমকি প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।
সেইসঙ্গে বাসিন্দাদের পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে লিখেন, যুদ্ধবিরতি এখন থেকে কার্যকর হয়েছে, অনুগ্রহ করে কেউ এটি লঙ্ঘন করবেন না।
ট্রাম্পের এই পোস্টের কিছুক্ষণ পরেই ইসরায়েলও যুদ্ধবিরতির তথ্য নিশ্চিত করে। এর আগে ইরানের পক্ষ থেকে যুদ্ধবিরতির তথ্য দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়।
Manual1 Ad Code
Manual3 Ad Code