চার দিনের সফরে ভারতে যাচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি
চার দিনের সফরে ভারতে যাচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি
editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ণ
Manual4 Ad Code
আন্তর্জাতিক ডেস্ক:
চার দিনের সফরে আজ ভারতে যাচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এ সফরে কূটনৈতিক দিকটি বেশি গুরুত্ব পাবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। এছাড়া দুই দেশের সম্পর্ক পুনর্গঠন ও কানাডার রপ্তানির জন্য নতুন বাজার খুঁজে পেতে এ সফর খুবই গুরুত্বপূর্ণ।
কার্নি প্রতিশ্রুতি দিয়েছেন, যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমিয়ে কানাডার বাণিজ্য অংশীদার বাড়ানো হবে। এক্ষেত্রে ১৪০ কোটির বেশি মানুষের দেশ ভারত কানাডার বিপুল তেল ও প্রাকৃতিক গ্যাসসহ বিভিন্ন পণ্যের সম্ভাব্য বড় বাজার।
ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের এই উদ্যোগ এমন সময়ে নেওয়া হচ্ছে, যখন কানাডা বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে।
Manual7 Ad Code
এর আগে গত জানুয়ারিতে চীন সফর করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী।
Manual7 Ad Code
কার্নির এই ভারত সফর থেকে তেল, প্রাকৃতিক গ্যাস, ইউরেনিয়াম ও গুরুত্বপূর্ণ খনিজ রপ্তানি এবং পারমাণবিক বিদ্যুৎ উন্নয়নে সহযোগিতা সংক্রান্ত ঘোষণা আসতে পারে।