অনলাইন ডেস্ক:
ইরানের রাজধানী তেহরানে আরও দুটি প্রবল বিস্ফোরণ ঘটেছে। এ তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা এএফপির দুজন সাংবাদিক। বিস্ফোরণের ধাক্কায় ওই দুই সাংবাদিকের আবাসিক ভবনের জানালা কেঁপে ওঠেছে, যারা একে অপরের থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থান করছিলেন।
রোববার (১লা মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৯টায় এই বিস্ফোরণ দুটি ঘটে। একই সময়ে রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছিল যে তাদের সম্প্রচার কেন্দ্রকে হামলার লক্ষ্য করা হয়েছে। তবে এখনো স্পষ্ট নয়, এই বিস্ফোরণের প্রকৃত লক্ষ্য কী ছিল।
তেহরানে অবস্থানরত ওই দুই সাংবাদিক বলেন, হামলাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থানে থেকে তারা হামলার তীব্রতা অনুভব করেন। হামলার সময় তাঁদের অ্যাপার্টমেন্টের জানালার কাঁচ কেঁপে ওঠে।
স্থানীয় সময় রাত ৯টার দিকে এই বিস্ফোরণগুলো ঘটে। ঠিক একই সময়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছিল যে, তাদের ওপর হামলা চালানো হচ্ছে। তাৎক্ষণিকভাবে হামলার লক্ষ্যবস্তু কী ছিল তা পরিষ্কার হওয়া যায়নি। তবে রাষ্ট্রীয় টেলিভশনের সম্প্রচার সচল ছিল।
এর আগে ইসরায়েল জানিয়েছিল, তারা নতুন দফায় তেহরানে হামলা শুরু করেছে।
সূত্র: আল জাজিরা
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.