আজ শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

মার্কিন সেক্রেটারি অব ওয়ারের দাবি; ‘ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল ইরান’

editor
প্রকাশিত মার্চ ৪, ২০২৬, ০৮:২৪ অপরাহ্ণ
মার্কিন সেক্রেটারি অব ওয়ারের দাবি; ‘ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল ইরান’

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল ইরান; এমন বিস্ফোরক অভিযোগ তুলেছেন দেশটির সেক্রেটারি অব ওয়ার পিট হেগসেথ।

Manual5 Ad Code

তিনি এও দাবি করেছেন, এই পরিকল্পনার সঙ্গে জড়িত ইরানি ইউনিটের শীর্ষ কমান্ডারকে লক্ষ্য করে অভিযান চালিয়ে হত্যা করেছে মার্কিন বাহিনী।

বুধবার (৪ ফেব্রুয়ারি) পেন্টাগনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইরান-যুক্তরাষ্ট্র চলমান যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে পিট হেগসেথ এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা ও পরিকল্পনাকারী ইরানি ইউনিটের নেতাকে খুঁজে বের করে খতম করা হয়েছে।

ইরান ট্রাম্পকে মারতে চেয়েছিল, কিন্তু শেষ হাসি তিনি (ট্রাম্প) নিজেই হাসলেন।

Manual1 Ad Code

সংবাদ সম্মেলনে মার্কিন সেক্রেটারি অব ওয়ার ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি জানান, ইরানের ড্রোন ও রকেট হামলায় নিহত চার মার্কিন সেনার মৃত্যুর বদলা নেওয়া হবে। মার্কিন সামরিক শক্তির দাপট তুলে ধরে তিনি বলেন, আন্তর্জাতিক জলসীমায় নিরাপদ মনে করা একটি ইরানি যুদ্ধজাহাজকে মার্কিন সাবমেরিন ডুবিয়ে দিয়েছে।

তিনি আরও যোগ করেন, এটি কখনই কোনো সমানে-সমান লড়াই ছিল না এবং হবেও না। তারা পরাজিত হচ্ছে। সামনে আরও বড় আক্রমণ আসছে; আমরা কেবল শুরু করেছি।

Manual1 Ad Code

এদিকে, ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার এই যুদ্ধে নিহতের সংখ্যা বাড়ছেই।

ইরানের সরকারি সংস্থা ‘ফাউন্ডেশন অব মার্টার্স অ্যান্ড ভেটেরানস অ্যাফেয়ার্স’ জানিয়েছে, বুধবার পর্যন্ত ইরানে অন্তত ১ হাজার ৪৫ জন নিহত হয়েছেন। এদের মধ্যে যাদের শনাক্ত করা সম্ভব হয়েছে এবং দাফনের জন্য প্রস্তুত করা হয়েছে, তাদের তথ্যই কেবল প্রকাশ করা হয়েছে।
যুদ্ধের পঞ্চম দিনে তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইসরায়েলি বাহিনী মূলত ইরানের নেতৃত্ব এবং নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। জবাবে ইসরায়েল ও আশপাশের অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে ইরান।

Manual7 Ad Code