আজ শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

রয়টার্সকে বললেন ট্রাম্প; ভেনেজুয়েলার মতো ইরানেও নতুন নেতা নির্বাচনে অংশ নেব আমরা

editor
প্রকাশিত মার্চ ৬, ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ণ
রয়টার্সকে বললেন ট্রাম্প; ভেনেজুয়েলার মতো ইরানেও নতুন নেতা নির্বাচনে অংশ নেব আমরা

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক

Manual4 Ad Code

ভেনেজুয়েলার মতো ইরানেও নতুন নেতা নির্বাচনে যুক্তরাষ্ট্র অংশ নেবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বাংলাদেশ সময় শুক্রবার (৬ মার্চ) বার্তাসংস্থা রয়টার্সকে এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, “ইরানকে যিনি সামনে নেতৃত্ব দেবেন, ইরানের সঙ্গে আমরাও সেই ব্যক্তিকে (নেতা) নির্বাচন করব।”

“আমাদেরই নতুন নেতাকে নির্বাচন করতে হবে। অনেকটা ভেনেজুয়েলার মতো। যেখানে এখন একজন বেশ অসাধারণ নেতা দেশ চালাচ্ছেন।”

গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলায় হামলা চালায় মার্কিন সেনাবাহিনীর ডেল্টা ফোর্স। ওই সময় দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে আসে মার্কিন সেনারা। এরপর থেকে যুক্তরাষ্ট্রেই আছেন তিনি।

Manual7 Ad Code

রদ্রিগেজকে ধরে আনার পর ডেলসি রদ্রিগেজ ভেনেজুয়েলার নতুন প্রেসিডেন্ট হন। তিনি মাদুরো সরকারের ভাইস-প্রেসিডেন্ট ছিলেন।

সূত্র: রয়টার্স

Manual6 Ad Code

 

Manual5 Ad Code