আজ শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

জরুরি ভিত্তিতে কুয়েতের মার্কিন দূতাবাস খালি করার নির্দেশ

editor
প্রকাশিত মার্চ ৬, ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ণ
জরুরি ভিত্তিতে কুয়েতের মার্কিন দূতাবাস খালি করার নির্দেশ

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক:

নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় কুয়েত সিটিস্থ মার্কিন দূতাবাস থেকে জরুরি ভিত্তিতে কর্মীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।

Manual8 Ad Code

স্থানীয় সময় বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে এই সরিয়ে নেওয়ার প্রক্রিয়া (ইভাকুয়েশন) সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়।

Manual4 Ad Code

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সিবিএস নিউজ এই তথ্য নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট দুই কর্মকর্তা জানিয়েছেন, দূতাবাস ত্যাগের নির্দেশের পাশাপাশি স্পর্শকাতর তথ্য ধ্বংস করা এবং ক্লাসিফাইড সার্ভারগুলো পুরোপুরি মুছে ফেলার (ওয়াইপ) জন্য কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। একাধিকবার হামলার শিকার হওয়ার প্রেক্ষাপটে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে কুয়েত দূতাবাসে তাদের স্বাভাবিক কার্যক্রম স্থগিত করার ঘোষণা দেওয়া হয়েছিল। এক বিবৃতিতে দপ্তরটি জানায়, ‘যদিও এখন পর্যন্ত কোনো মার্কিন নাগরিকের আহত হওয়ার খবর পাওয়া যায়নি, তবে বিদেশে অবস্থানরত আমেরিকানদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।’

Manual1 Ad Code

উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরুর দিকে কুয়েতে ইরানি ড্রোন হামলায় ছয় মার্কিন সেনা নিহতের পর ওই অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে। সেই ধারাবাহিকতায় দফায় দফায় দূতাবাসের ওপর আক্রমণ আসায় শেষ পর্যন্ত কর্মীদের সরিয়ে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিল ওয়াশিংটন।

Manual3 Ad Code