কুদস-দিবস পালন করেই ইসরাইলে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। প্রতিশোধমূলক আক্রমণের অংশ হিসেবে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসলামি প্রজাতন্ত্র। এতে ইসরাইলের রাজধানী তেল আবিবের আকাশে বহু আলো দেখা যায়, যেন তারার বিশাল বহর উগ্র ইহুদিবাদী ভূখণ্ডটিতে গিয়ে আছড়ে পড়ছিল। এর কিছুক্ষণ পরই তেল আবিবের বেশ কয়েকটি এলাকা থেকে দাউ দাউ করে আগুন জ্বলতে ও ধোঁয়ার কুণ্ডলি উড়তে দেখা যায়। একই সঙ্গে অনবরত বাজছিল সাইরেন।
Manual7 Ad Code
শুক্রবার (১৩ মার্চ) রাতে ইসরাইলি সামরিক বাহিনী জানায়, ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্য ইসরাইলের একটি রাস্তার পাশে ধোঁয়া ও আগুনের কুণ্ডলি উঠতে দেখা গেছে। প্রথম উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান, যেখানে দেখা যায় একটি গুদামঘরে আঘাত হেনেছে। তবে সেটি কীসের গুদাম ঘর এবং এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা তা জানায় স্থানীয় কর্তৃপক্ষ। এছাড়া কী পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে তা-ও প্রকাশ করা হয়নি।
Manual3 Ad Code
এর আগে শুক্রবার রাতে সাইরেনের শব্দের মাঝেই তেল আবিবের রাতের আকাশ মিসাইলের আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে গণহত্যাকারী ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসন শুরু হওয়ার পর এটি অন্যতম রাত ছিল, যখন বহু ক্ষেপণাস্ত্র ইসরাইলে গিয়ে আঘাত হানে।