আন্তর্জাতিক ডেস্ক:
গত বুধবার (১৮ মার্চ) মার্কিন সিনেটে এক বক্তব্যে গ্যাবার্ড পাকিস্তানকে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া ও ইরানের সঙ্গে তুললা করে বলেন, এসব দেশ এমন পারমাণবিক সক্ষমতা তৈরি করছে যা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হতে পারে।
এর জবাবে বৃহস্পতিবার (১৯ মার্চ) ইসলামাবাদ বলেছে, তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি মূলত ভারতকে সামনে রেখে ‘ন্যূনতম প্রতিরোধ ক্ষমতা’ নীতির ওপর ভিত্তি করে তৈরি।
পাকিস্তান আরও জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে চায় এবং ওয়াশিংটনের উচিত এ বিষয়ে আরও ‘পরিমিত ও বিবেচনাপূর্ণ’ অবস্থান নেয়া, যাতে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় থাকে।
তথ্যসূত্র: মিডল ইস্ট আই
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.