আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ-র সঙ্গে আলোচনায় ‘দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে’ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর শুক্রবার (২০ মার্চ) দুপুরে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ-র সঙ্গে এক আলোচনায় মিলিত হন।
বৈঠকের পরে এক্স হ্যান্ডলে করা একটি পোস্টে মি জয়শংকর নিজেই এই বিষয়ে কথাবার্তা হয়েছে বলে জানান।
আর বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ তার সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, “ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার সুযোগ হলো।”
তিনি আরো জানান, “আমি তাকে আশ্বস্ত করেছি যে দুই দেশের অভিন্ন স্বার্থ ও পারস্পরিক সুবিধাগুলো অর্জন করতে বাংলাদেশ- ভারতের সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত।”
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ-মিয়ানমার বিভাগের যুগ্ম সচিব বি শ্যাম-ও এই আলোচনায় উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি-র নতুন সরকার সবেমাত্র ক্ষমতায় এক মাস পূর্ণ করেছে।
এর আগে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে প্রায় দেড় বছর ধরে ভারত বাংলাদেশের সঙ্গে শীর্ষ সরকারি পর্যায়ে এনগেজমেন্ট কার্যত বন্ধ রেখেছিল, কিন্তু এখন একটি রাজনৈতিক সরকার ঢাকার ক্ষমতায় আসার পর তাতে পরিবর্তনের আভাস দেখা যাচ্ছে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দিল্লিতে বাংলাদেশের রাষ্ট্রদূতের এই বৈঠকও তারই ধারাবাহিকতায় হলো বলে ধারণা করা হচ্ছে। সুএঃবিবিসি বাংলা
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.