অনলাইন ডেস্ক:
মধ্যপ্রাচ্যে আরও হামলা হলে পরিস্থিতি ‘নিয়ন্ত্রণের বাইরে’ যেতে পারে বলে সতর্ক করেছে চীন। সোমবার (২৩ মার্চ) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী লিন জিয়ান। খবর মিডল ইস্ট আই’য়ের
তিনি বলেন, ‘যুদ্ধ যদি আরও বিস্তৃত হয় এবং পরিস্থিতি আবারও অবনতি ঘটে, তাহলে পুরো অঞ্চলই এক অনিয়ন্ত্রিত সংকটে পড়ে যেতে পারে।’ এই সতর্কবার্তা এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্র ‘সম্পূর্ণ ধ্বংস’ করে দেওয়ার হুমকি দেওয়ার পরপরই।
চীনের পক্ষ থেকে বলা হয়েছে, চলমান সংঘাত আরও তীব্র হলে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা মারাত্মক আকার নিতে পারে, যা পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করবে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.