অনলাইন ডেস্ক:
ইরান কোনো যুদ্ধবিরতির প্রস্তাব দেয়নি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরআইবি তাদের প্রতিবেদনে জানিয়েছে, আরাঘচি ইরানের কথিত পাঁচ-দফা প্রস্তাবকে ‘মিডিয়ার ভিত্তিহীন অনুমান’ বলে খারিজ করেছেন।
তিনি আরও বলেছেন, যতক্ষণ না আগ্রাসনকারী শাস্তি পায় এবং ইরানকে পূর্ণ ক্ষতিপূরণ প্রদান না করা পর্যন্ত যুদ্ধ চলবে।
এর আগে বুধবার (১ এপ্রিল) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প এ দাবি করেন। তিনি বলেন, ‘হরমুজ প্রণালি যখন উন্মুক্ত, অবাধ ও বিপদমুক্ত হবে, তখন আমরা এটি (যুদ্ধবিরতি) বিবেচনা করব। তার আগ পর্যন্ত আমরা ইরানকে ধ্বংস করে দিচ্ছি, অথবা তারা যেমন বলে—পাথর যুগে পাঠিয়ে দিচ্ছি।’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আল-জাজিরাকে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনায় আমাদের কোনো আস্থা নেই। ওয়াশিংটন ‘আলোচনা চলছে’ দাবি করলেও বর্তমানে দুই দেশের মধ্যে কোনো আলোচনা চলছে না।
সূত্র: আল-জাজিরা
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.