আন্তর্জাতিক ডেস্ক
ইরানের বন্দরে যুক্তরাষ্ট্রের অবরোধের নিন্দা রাশিয়ার
ইরানের বন্দরের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ আরোপের নিন্দা জানিয়েছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ আজ সোমবার (১৩ এপ্রিল) সাংবাদিকদের বলেছেন, “এ করনের কর্মকাণ্ড আন্তর্জাতিক বাজারে নেতিবাচক প্রভাব ফেলে যাবে। এ বিষয়টি নিশ্চিত করেই বলা যায়।”
“যদিও এ ব্যাপারে অনেক কিছুই এখনো অস্পষ্ট। তাই আমি এ নিয়ে খুব বেশি কথা বলা থেকে বিরত থাকব।”
এছাড়া ইরানের সমৃদ্ধকরণকৃত ইউরেনিয়াম রাশিয়ার কাছে নেওয়ার ব্যাপারে যে কথা উঠেছে সেটি নিয়েও দিমিত্রির কাছে প্রশ্ন করা হয়।
জবাবে তিনি বলেন, “এ প্রস্তাবটি উত্থাপন করা হয়েছিল। কিন্তু প্রস্তাবটি গ্রহণ করা হয়নি। রাশিয়া এ ব্যাপারে সাহায্য করার জন্য প্রস্তুত আছে।”
এদিকে যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল ইরানে হামলা চালানোর পর ইরানকে স্যাটেলাইটের ছবি ও তথ্য দিয়ে সহায়তা করেছে রাশিয়া। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ইরান মার্কিনিদের অনেক সামরিক অবকাঠামোতে নির্ভুল হামলা চালিয়েছে।”
সূত্র: সিএনএন
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.