অনলাইন ডেস্ক
হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করা দুটি জাহাজ জব্দ করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এগুলোকে ইরানের উপকূলের দিকে নেওয়া হচ্ছে।
বুধবার (২১ এপ্রিল) সকালে জাহাজগুলো জব্দ করে বিপ্লবী বাহিনী। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর মধ্যে এই ঘটনা ঘটলো। এর আগে যুক্তরাজ্যভিত্তিক সামুদ্রিক নিরাপত্তা পর্যবেক্ষকরা জানিয়েছিলেন, পারস্য উপসাগরে অন্তত তিনটি জাহাজ লক্ষ্য করে আইআরজিসি গুলি করেছে।
হামলার শিকার জাহাজগুলোর মধ্যে দুটি পানামা ও লাইবেরিয়ার পতাকাবাহী। মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, এগুলোর সবশেষ অবস্থান ছিল হরমুজ প্রণালির ইরান উপকূলের কাছে। তৃতীয় জাহাজটির অবস্থান ছিল ইরান উপকূল থেকে ৮ নটিক্যাল মাইল দূরে।
ভ্যানগার্ড টেক নামের একটি ব্রিটিশ সংস্থা জানিয়েছে, আইআরজিসির একটি গানবোট লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটির কাছে গিয়ে গুলি করেছিল। ক্রুরা নিরাপদে আছেন। আর ইরানের বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, জাহাজটি সশস্ত্র বাহিনীর সতর্কবার্তা উপেক্ষা করে চলছিল।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.