অনলাইন ডেস্ক
কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওমানের রাজধানী মাসকাট থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
একটি ইরানি সূত্রের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন এই তথ্য নিশ্চিত করেছে।
আশা করা হচ্ছে, আরাগচি খুব দ্রুতই ইসলামাবাদের উপকণ্ঠে অবস্থিত নূর খান বিমানঘাঁটিতে অবতরণ করবেন। পাকিস্তানে সংক্ষিপ্ত বিরতি ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তিনি পরবর্তী গন্তব্য হিসেবে রাশিয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন।
এর আগে গতকাল শুক্রবার আরাগচির নেতৃত্বে ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাকিস্তান সফর করেছিল। সেই সফরে প্রতিনিধিদলটি পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের সঙ্গে পৃথক বৈঠক করেছিলেন। ওই বৈঠকগুলো শেষ করেই তারা ওমানের উদ্দেশ্যে ইসলামাবাদ ত্যাগ করেছিলেন।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই ঘন ঘন সফর ও কূটনৈতিক আলাপ-আলোচনার পেছনে মূল লক্ষ্য হলো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তজনা নিরসনে মধ্যস্থতা করা। পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশ এই দুই দেশের মধ্যে দ্বিতীয় দফার আলোচনার জন্য নিরলস কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই আকস্মিক পাকিস্তান সফর এবং এরপর রাশিয়া যাত্রা বৈশ্বিক ভূ-রাজনীতির প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.