আন্তর্জাতিক ডেস্ক
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে নন্দ্রিগ্রাম আসনে জয় পেয়েছেন বিজেপি নেতা ও প্রধান বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। এরমাধ্যমে তিনি টানা তৃতীয়বার এই আসনে জিতলেন।
শুভেন্দু এবারের নির্বাচনে নন্দিগ্রামের পাশাপাশি ভবানিপুরেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সেখানে তার প্রধান প্রতিদ্বন্দ্বী বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে সেখানে মমতার সঙ্গে তার তীব্র হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে।
সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, নন্দ্রিগামে ১০ হাজার ২০০ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন শুভেন্দু।
মমতা ও শুভেন্দুর মোবাইল ফোন জব্দ করল নির্বাচন কমিশন
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর মোবাইল ফোন জব্দ করেছে দেশটির নির্বাচন কমিশন। ভোট গণনার কেন্দ্রে ফোন নিয়ে প্রবেশের অনুমতি না থাকায় তাদের ফোন জব্দ করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আনন্দবাজার।
বিকেলে ভবানিপুর আসনের সাখাওয়াত নামে একটি কেন্দ্রে যান মমতা। সেখানে যান শুভেন্দুও। ওই সময় তাদের কাছ ফোন থাকায় সেগুলো জব্দ করার নির্দেশ দেন নির্বাচন কমিশন।
সাখাওয়াত কেন্দ্রে প্রবেশ করেছিলেন মমতার ভাইয়ের ছেলে অভিষেক। কিন্তু তিনি সেখানকার প্রার্থী বা এজেন্ট না হওয়ায় তাকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
সূত্র: ইন্ডিয়া টুডে
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.