অনলাইন ডেস্ক
কলকাতার ভবানীপুর এলাকায় সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন লক্ষ্য করে ‘চোর-চোর’ স্লোগান দেওয়ার অভিযোগ অভিযোগ উঠেছে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে।
শনিবার (৯ মে) কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর শপথগ্রহণ অনুষ্ঠানের পর এ উত্তেজনার সূত্রপাত হয়।
অনুষ্ঠান শেষ হওয়ার পরপরই ভবানীপুর এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের সামনে বিজেপি সমর্থকরা ‘চোর-চোর’ এবং ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে থাকে। এ সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি সংবলিত প্রতীকও প্রদর্শন করা হয়।
অভিযোগ অনুযায়ী, বিক্ষোভ চলাকালে কিছু সময় ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এদিকে, একই দিনে নিজের বাসভবনে রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানান এবং রাজনৈতিক অস্থিরতা থেকে পশ্চিমবঙ্গকে রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.