পশ্চিমবঙ্গের স্কুলে ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করলো বিজেপি সরকার
পশ্চিমবঙ্গের স্কুলে ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করলো বিজেপি সরকার
editor
প্রকাশিত মে ১৪, ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ণ
Manual5 Ad Code
অনলাইন ডেস্ক
ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হয়েই নানা কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছেন শুভেন্দু অধিকারী। এবার পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলোর জন্য নতুন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
Manual5 Ad Code
বৃহস্পতিবার (১৪ মে) মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা দিয়েছেন, ভারতের পশ্চিমবঙ্গের সরকারি বিদ্যালয়গুলোতে ক্লাস শুরু হওয়ার আগে গাইতে হবে ‘বন্দে মাতরম’ গান। আগামী সোমবার থেকেই বিদ্যালয়ে ‘বন্দে মাতরম’ গান গাওয়া শুরু হবে। শিগগিরই এ সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি জারি করা হবে বলেও জানিয়েছেন শুভেন্দু।
Manual3 Ad Code
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, সরকারি বিদ্যালয়গুলোতে প্রার্থনা সঙ্গীতের সময়ে ‘বন্দে মাতরম’ গাইতে হবে— জেলা বিদ্যালয় পরিদর্শকদের কাছে আগেই হোয়াটসঅ্যাপে সে বার্তা পাঠানো হয়েছে। বিদ্যালয়গুলোতেও সেই নির্দেশনা পাঠানো শুরু হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে কোনো সরকারি বিজ্ঞপ্তি এখনও জারি হয়নি। বৃহস্পতিবার বিধানসভা চত্বরে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেন, তিনি নবান্নে গিয়ে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করবেন।
Manual8 Ad Code
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি নবান্নে যাব। সব বিদ্যালয়ে সোমবার থেকে বন্দে মাতরম গেয়ে বিদ্যালয় (ক্লাস) শুরু করতে হবে। সেই নোটিশটা জারি করব।’
Manual6 Ad Code
আজ পশ্চিমবঙ্গে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘তারা স্বামী বিবেকানন্দের মন্ত্র চরৈবেতি চরৈবেতি বলে এগিয়ে যাক।’ তিনি মেধাতালিকায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের সঙ্গে কথা বলতে আগ্রহী বলে জানান।