অনলাইন ডেস্ক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে নয়াদিল্লিতে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
শনিবার অনুষ্ঠিত এই বৈঠকে বাণিজ্য, জ্বালানি ও প্রতিরক্ষা সহযোগিতা ইস্যুতে আলোচনা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মোদির সঙ্গে রুবিও’র বৈঠকটি বেশ কিছু কারণে তাৎপর্যপূর্ণ। পাকিস্তান ও চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন করে সম্পৃক্ততার কারণে নয়াদিল্লি-ওয়াশিংটনের অংশীদারত্ব ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। এমনটা যাতে না হয়, মোদির সঙ্গে বৈঠকে এই বিষয়টিকেও গুরুত্ব দিয়েছেন রুবিও।
শনিবার (২৩ মে) দিল্লিতে পৌঁছানোর আগে সকালে পশ্চিমবঙ্গের কলকাতায় যাত্রাবিরতি নেন তিনি। পরিদর্শন করেন মাদার তেরেসার প্রতিষ্ঠিত মানবিক সংস্থা ও ধর্মীয় গোষ্ঠীর সদর দপ্তর।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটাই মার্কো রুবিওর প্রথম ভারত সফর। চার দিনের এই সফরে আগ্রা এবং জয়পুরেও যাওয়ার কথা রয়েছে তাঁর।

আগামী মঙ্গলবার (২৬ মে) নয়াদিল্লিতে কোয়াড জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে মার্কো রুবিওর।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.