অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধের আশঙ্কা কম, তবে যেকোনও ধরনের হামলার জবাব দিতে ইরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) এক কর্মকর্তা।
বুধবার (২৭ মে) ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে আইআরজিসির নৌবাহিনীর রাজনৈতিক শাখার উপ-প্রধান মোহাম্মদ আকবরজাদেহ বলেন, ‘শত্রুদের দুর্বলতার কারণে যুদ্ধের সম্ভাবনা খুবই কম। তবে আমাদের সশস্ত্র বাহিনী তাদের পূর্ণ প্রস্তুতি নিয়ে অপেক্ষায় রয়েছে।’
তিনি আরও বলেন, ‘ইরানের দীর্ঘ দক্ষিণ উপকূলের দুই প্রান্তের দুটি স্থানের নাম চাবাহার ও মাহশাহর। কোনও সন্দেহ রাখবেন না যে, চাবাহার থেকে মাহশাহর পর্যন্ত পুরো অঞ্চলকে আমরা আক্রমণকারীদের কবরস্থানে পরিণত করবো।’
সূত্র: এএফপি
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.