অনলাইন ডেস্ক
হরমুজ প্রণালিতে ইরান মাইন স্থাপন করেছিল- এমন অভিযোগের পক্ষে এখনো নিশ্চিত প্রমাণ খুঁজে পায়নি ওয়াশিংটন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের পক্ষে অপসারণ করা সম্ভব হয়নি এমন কয়েকটি মাইন সরিয়ে নিতে ইরান রাজি হয়েছে। মার্কিন সরকারের দুই কর্মকর্তা ও বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তির তথ্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি নিউজ এ খবর প্রকাশ করেছে।
এনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের শুরুর দিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর গোয়েন্দা তথ্য থেকে ধারণা পাওয়া গিয়েছিল যে, ইরান হরমুজ প্রণালিতে স্থাপন করেছে। তবে পরবর্তীতে যুক্তরাষ্ট্রের চালানো পানির নিচে তল্লাশি অভিযানে নিশ্চিতভাবে মাইন হিসেবে চিহ্নিত করা যায় এমন কিছুর সন্ধান পাওয়া যায়নি।
এনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাতের শুরুর দিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধারণা করা হয়েছিল যে ইরান হরমুজ প্রণালিতে মাইন পেতে রেখেছে। তবে পরে যুক্তরাষ্ট্রের পরিচালিত পানির নিচের তল্লাশি অভিযানে মাইন হিসেবে নিশ্চিতভাবে শনাক্ত করা যায়- এমন কোনো বস্তু খুঁজে পাওয়া যায়নি।
বিষয়টির সঙ্গে অবগত ওই ব্যক্তি বলেন, যদি কিছু থেকেও থাকে, তবে হুমকির মাত্রা আমাদের আশঙ্কার তুলনায় অনেক কম ছিল।
এনবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, এখন পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে হরমুজ প্রণালিতে ইরানের মাইন পেতে রাখার বিষয়ে চূড়ান্ত নিশ্চিত হওয়া যায়নি।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.