অনলাইন ডেস্ক
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে জনগণের রায়ে নির্বাচিত ‘রাষ্ট্রবাদী সরকার’-এর পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হতে চলেছে সোমবার। আগামীকাল সকাল ১১টায় লোকভবনে মোট ৩৫ জন মন্ত্রী শপথ গ্রহণ করবেন।
সোমবার( ১লা জুন) বাংলা এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে। অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে প্রসারিত হতে চলেছে রাজ্যের মন্ত্রিসভা। রবিবার নিজেই সমাজমাধ্যমে পোস্ট করে এই আপডেট দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সোমবার সকালেই লোকভবনে শপথ নিতে চলেছেন ৩৫ জন নতুন মন্ত্রী। আর তাঁদের শপথবাক্য পাঠ করাবেন স্বয়ং রাজ্যপাল আর. এন. রবি (RN Ravi)।
‘জনগণের রায়ে নির্বাচিত রাষ্ট্রবাদী সরকার’
রবিবার নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লেখেন, "আগামীকাল পশ্চিমবঙ্গের জনগণের রায়ে নির্বাচিত রাষ্ট্রবাদী সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রীসভা গঠিত হতে চলেছে। মন্ত্রীসভা সম্প্রসারণের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকারের ৩৫ জন মন্ত্রী সকাল ১১ টায় লোকভবনে শপথ গ্রহণ করবেন।" মুখ্যমন্ত্রী আরও যোগ করেন, "মহামান্য রাজ্যপাল শ্রী আর. এন. রবি মহোদয় লোকভবনে তাঁদের শপথ বাক্য পাঠ করাবেন।"
কড়া নিরাপত্তা লোকভবনে, কারা থাকছেন তালিকায়?
নতুন মন্ত্রিসভার এই মেগা সম্প্রসারণকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রশাসনিক মহলে তৎপরতা তুঙ্গে। রাজনৈতিক মহলের নজর এখন একটাই বিষয়ের দিকে, কারা জায়গা পেতে চলেছেন এই ৩৫ জনের তালিকায়? বিধানসভা ভোটে ঐতিহাসিক পরিবর্তনের পর এই প্রথম পূর্ণাঙ্গ রূপ পেতে চলেছে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা।
আগামীকাল পশ্চিমবঙ্গের জনগণের রায়ে নির্বাচিত রাষ্ট্রবাদী সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রীসভা গঠিত হতে চলেছে।
মন্ত্রীসভা সম্প্রসারণের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকারের ৩৫ জন মন্ত্রী সকাল ১১ টায় লোকভবনে শপথ গ্রহণ করবেন। মহামান্য রাজ্যপাল শ্রী আর. এন. রবি মহোদয় লোকভবনে তাঁদের শপথ বাক্য পাঠ…
https://x.com/SuvenduWB/status/2061046438466032082?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2061046438466032082%7Ctwgr%5E7bfded2ddf174ef0ac50dc50bbe980c5c46254ab%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.thewall.in%2Fwest-bengal%2Fkolkata%2Fsuvendu-adhikari-announces-west-bengal-cabinet-expansion-35-ministers-oath-lok-bhavan%2Ftid%2F195950%3Ffbclid%3DIwY2xjawSJJk1leHRuA2FlbQIxMQBzcnRjBmFwcF9pZAwzNTA2ODU1MzE3MjgAAR41hWpxK9GpWF1KshqDcu5E9_fZ7RdAXpCzTLLhYiUJlecOLd0_9goxu8jLlQ_aem_0MZfjoSI65OeLm4ZIaWOOA
— Suvendu Adhikari (@SuvenduWB) May 31, 2026

রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ
গত ২৭ তারিখ রাজ্যপালের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। লোকভবনে রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সেই সাক্ষাৎ মন্ত্রিসভা সম্প্রসারণের জল্পনাকেই তুমুলভাবে উসকে দেয় সেই সময়। দিন কয়েক আগেই দিল্লি সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে তিনি রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির জাতীয় সভাপতি-সহ শীর্ষ নেতৃত্বের সঙ্গে একাধিক বৈঠক করেন। তাৎপর্যপূর্ণ বিষয় হল, মুখ্যমন্ত্রী যখন দিল্লিতে ছিলেন, ঠিক একই সময়ে দেশের রাজধানীতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও।
কী বলছে নিয়ম?
সাংবিধানিক নিয়ম অনুযায়ী, পশ্চিমবঙ্গ বিধানসভার আসন সংখ্যা (২৯৪) বিবেচনায় রেখে রাজ্যে সর্বোচ্চ ৪৪ জন মন্ত্রী পদে থাকতে পারেন। গত ৯ মে মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের দিন তাঁর সঙ্গে আরও ৫ জন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। অর্থাৎ, মুখ্যমন্ত্রী-সহ বর্তমানে মন্ত্রিসভার সদস্য সংখ্যা মাত্র ৬। এখনও খালি পড়ে রয়েছে বাকি ৩৮টি পদ। মুখ্যমন্ত্রীর পোস্ট থেকে জানা যাচ্ছে ৩৫ জন শপথ নেবেন সোমবার। অর্থাৎ মন্ত্রীর সংখ্যা হবে ৪১ জন। আরও তিনজনকে পরবর্তীকালে মন্ত্রিসভায় নেওয়ার রাস্তা খোলা থাকবে মুখ্যমন্ত্রীর কাছে।
একদিকে যখন বিরোধী শিবিরের অন্দরে ভাঙন ও ড্যামেজ কন্ট্রোলের খেলা চলছে, তখন শুভেন্দুর এই ‘পূর্ণাঙ্গ রাষ্ট্রবাদী মন্ত্রিসভা’র গঠন বাংলায় এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে, তা বলাই বাহুল্য।
তথ্য সুএঃ দ্যা ওয়াল
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.