অনলাইন ডেস্ক
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শনিবার (১৩ জুন) ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে বলেছেন, হরমুজ প্রণালীতে সমস্ত বাণিজ্যিক জাহাজকে অবিলম্বে মার্কিন আদেশ মেনে চলতে হবে।
‘মার্কিন অবরোধ লঙ্ঘন এবং ইরানের তেলের অবৈধ পরিবহন মানা হবে না।’ রুবিও জয়শঙ্করকে বলেন। স্টেট ডিপার্টমেন্টের এক বিবৃতি অনুসারে এমনটা জানানো হয়।
প্রধান উপ-মুখপাত্র টমি পিগটের বরাত দিয়ে দেয়া বিবৃতিতে বলা হয়, দুই কর্মকর্তা হরমুজ প্রণালীর সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করেছেন। রুবিও জোর দিয়ে বলেছেন যে, প্রণালীতে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে মার্কিন বাহিনীর দেওয়া আদেশ সকল বাণিজ্যিক জাহাজকে অবিলম্বে মেনে চলতে হবে।
জয়শঙ্কর বর্তমানে ইউরোপ সফরে রয়েছেন এবং রুবিওর সঙ্গে তার একটি টেলিফোনে কথোপকথন হয়, যেখানে তিনি ওমান উপসাগরে একটি বাণিজ্যিক জাহাজে মার্কিন সামরিক হামলায় তিনজন ভারতীয় নাবিকের নিহত হওয়ার বিষয়টি উত্থাপন করেন।
এই সপ্তাহে কৌশলগত তেল পথ হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা বৃদ্ধির মধ্যে ওমানের কাছে তিনটি ভারতীয় নাবিকবাহী জাহাজ মার্কিন হামলার শিকার হয়। এই হামলায় তিনজন ভারতীয় নাবিক নিহত হন, যার পরে ভারত যুক্তরাষ্ট্রের কাছে কড়া প্রতিবাদ জানিয়েছে।
এদিকে, পশ্চিম এশিয়ায় বাণিজ্যিক জাহাজের ওপর মার্কিন বাহিনীর হামলার প্রতিবাদে ভারত শুক্রবার, এই সপ্তাহে দ্বিতীয়বারের মতো নয়াদিল্লিতে নিযুক্ত শীর্ষ মার্কিন কূটনীতিককে তলব করে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.