অনলাইন ডেস্ক
বাংলাদেশসহ বিশ্বের ৮০টিরও বেশি দেশের পণ্যের ওপর ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ছাড়াও নতুন শুল্কারোপের তালিকায় রয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, চীন, জাপান, যুক্তরাজ্য, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন। খবর রয়টার্সের।
জোরপূর্বক শ্রমের ব্যবহার রোধে ব্যর্থতার অভিযোগে এই পদক্ষেপ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও অন্যায্য বাণিজ্য চর্চার অভিযোগে ব্রাজিলের ওপর আরোপ করা হচ্ছে ১২ দশমিক ৫ ভাগ শুল্ক। এই সিদ্ধান্ত মানবাধিকার লঙ্ঘন ও বাণিজ্যিক বিকৃতি সংশোধনে ভূমিকা রাখবে বলে দাবি ট্রাম্প প্রশাসনের।
স্থানীয় সময় শুক্রবার মধ্যরাত থেকে কার্যকর হবে এই নতুন শুল্ক। এর আগে আরোপ করা ১০ শতাংশ শুল্কারোপের মেয়াদ শেষ হওয়ার পরপরই নতুন শুল্ক কার্যকর হচ্ছে।
গত বছর ট্রাম্প কর্তৃক আরোপিত শুল্ক সুপ্রিম কোর্ট বাতিল করার পর, তিনি গত ফেব্রুয়ারিতে আগের শুল্কটি আরোপ করেছিলেন। আইনী জটিলতা এড়াতে ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ নম্বর ধারার অধীনে এই শুল্ক আরোপের পথ বেছে নিয়েছেন ট্রাম্প। এই ধারা মার্কিন প্রেসিডেন্টকে এমন সব দেশের ওপর শুল্ক আরোপের ক্ষমতা দেয় যারা বৈষম্যমূলক বাণিজ্য চর্চায় যুক্ত।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.