অনলাইন ডেস্ক
ইরান তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলে আর কেউ তেল বিক্রি করতে পারবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। শুক্রবার (২৮ আগস্ট) বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
মার্কিন সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার দাবি করেছিলেন, আমেরিকান বাহিনী হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে এবং ইরানের তেল রপ্তানি বন্ধ করে দিয়েছে। ওই দাবির জবাবে গত শুক্রবার সামাজিক মাধ্যম এক্স-এ পুরোনো একটি বার্তা পুনরায় প্রকাশ করেন গালিবাফ।
এই যুদ্ধের সমীকরণ অত্যন্ত স্পষ্ট উল্লেখ করে গালিবাফ বলেন, ‘হয় সবাই তেল বিক্রি করবে, নয়তো কেউ পারবে না। যে অঞ্চলে আমরা তেল বিক্রি করতে পারব না, সেখানে অন্য কারও পক্ষে তেল বিক্রি করা সম্ভব হবে না।’
হরমুজ প্রণালীর নিরাপত্তা মার্কিন বাহিনীর অনুপস্থিতির ওপর নির্ভর করে উল্লেখ করে তিনি আরও সতর্ক করেন, ‘যদি আমাদের নিরাপত্তা নিশ্চিত না করা হয়, তবে অঞ্চলের কোনো অবকাঠামোই নিরাপদ থাকবে না।’
সূত্র: মিডল ইস্ট আই
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.