অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের মধ্যে হোয়াইট হাউসে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে ইরানকে চীনের পক্ষ থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ধরনের সহায়তা প্রদান সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড পারডু গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ইরানকে গোয়েন্দা তথ্য, যন্ত্রাংশ কিংবা সামরিক সরঞ্জাম—এর কোনো কিছু দিয়েই সহায়তা করা যাবে না, বিষয়টি যুক্তরাষ্ট্র আগেই স্পষ্ট করেছে। হোয়াইট হাউসের বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্পও এই বার্তা পুনর্ব্যক্ত করেছেন। দুই নেতার মধ্যে পারস্পরিক আস্থার সম্পর্ক গড়ে উঠছে এবং চলমান কঠিন বিষয়গুলো নিয়ে অত্যন্ত খোলামেলা আলোচনা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, দুই বিশ্বনেতার এই বৈঠকে বাণিজ্য ও প্রযুক্তির পাশাপাশি তাইওয়ানের স্বাধীনতা এবং ইরান যুদ্ধ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
অন্যদিকে, চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, বৈঠকে প্রেসিডেন্ট সি চিন পিং ট্রাম্পকে তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতায় যুক্তরাষ্ট্রকে সতর্ক অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন। চীনের ভূখণ্ডগত অখণ্ডতার বিষয়ে বেইজিংয়ের অবস্থান অত্যন্ত স্পষ্ট বলে তিনি উল্লেখ করেন। এছাড়া ইরান প্রসঙ্গে সি চিন পিং গত জুনে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) শর্তে ফিরে যাওয়ার ওপর জোর দেন, যার মধ্যে যুদ্ধ বন্ধ, হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা এবং মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের বিষয় অন্তর্ভুক্ত ছিল।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.