অনলাইন ডেস্ক
আসন্ন ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানে হামলা চালানোর সামরিক পরিকল্পনা পর্যালোচনার জন্য পেন্টাগনকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৮ অক্টোবর) যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাতে সাময়িকী দ্য আটলান্টিক এই তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে কার্যকর করা সম্ভব এমন কিছু সামরিক লক্ষ্যবস্তুর তালিকা তৈরির জন্য হোয়াইট হাউস ডিফেন্স ডিপার্টমেন্টকে নির্দেশ পাঠিয়েছে।
প্রশাসনের কর্তাব্যক্তিরা ওই সাময়িকীকে জানিয়েছেন, ভোটাভুটির আগেই পেট্রোলের মূল্য হ্রাস করা এবং এই যুদ্ধে অগ্রগতি দেখানোর জরুরি তাগিদ থেকেই প্রেসিডেন্ট এই পদক্ষেপ নিচ্ছেন।
তবে প্রস্তাবিত এই সামরিক হামলার আকার, নির্দিষ্ট লক্ষ্যবস্তু এবং শেষ পর্যন্ত প্রশাসন অভিযানে যাবে কি না তা নিয়ে অভ্যন্তরীণ বিতর্ক এখনো অব্যাহত রয়েছে।
ডোনাল্ড ট্রাম্প ইতোপূর্বে একাধিকবার দাবি করেছেন, মধ্যবর্তী নির্বাচনের সামান্য আগে কিংবা পরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ ইরান যুদ্ধ ‘খুব দ্রুতই’ সমাপ্ত হবে।
সূত্র: আল জাজিরা
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.