অনলাইন ডেস্ক
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক বৈঠকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে সহায়তা করার ইচ্ছা প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৮ অক্টোবর) অনুষ্ঠিত ওই বৈঠকে পুতিন জানান, এই পরিস্থিতি সামাল দিতে ইরানকে সাধ্যমতো সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রাশিয়া।
ভ্লাদিমির পুতিন আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন মার্কিন-ইসরায়েল যুদ্ধ অবসানে ইরান ‘বাস্তবমুখী প্রচেষ্টা’ চালিয়েছে।
ইরানের প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে মাসুদ পেজেশকিয়ান জানান, কূটনৈতিক সমাধানের পথ থেকে ইরান কখনোই পিছু হটবে না। তিনি বলেন, তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন; তবে প্রতিবার আমেরিকার সঙ্গে কথা বলার সময়ই তারা নতুন করে হামলা চালায়, তা সত্ত্বেও ইরান আলোচনার টেবিল ছেড়ে যাবে না।
শুক্রবার থেকে শুরু হতে যাওয়া কমনওয়েলথ অফ ইনডিপেনডেন্ট স্টেটস (সিআইএস) শীর্ষ সম্মেলনের আগে তুর্কমেনিস্তানে রাশিয়া ও ইরানের রাষ্ট্রপ্রধানদের মধ্যে এই দ্বিপাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হয়।
সূত্র: আল জাজিরা
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.