অনলাইন ডেস্ক:
আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী) সকাল সাড়ে সাতটা থেকে ১৪ ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটা পর্যন্ত নির্বাচনী এলাকায় কোনো জনসভা, মিছিল বা শোভাযাত্রা করা যাবে না। নির্বাচন কমিশন (ইসি) সোমবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানিয়েছে।
ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে জুলাই জাতীয় সনদের সংবিধান–সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে গণভোটও হবে।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ভোট গ্রহণ শুরু হওয়ার ৪৮ ঘণ্টা আগে নির্বাচনী প্রচার শেষ করতে হয়। সে হিসাবে মঙ্গলবার সকাল সাড়ে সাতটা পর্যন্ত নির্বাচনী প্রচার চালানো যাবে।
ভোট গ্রহণ শুরু হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে এবং টানা চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।
গণপ্রতিনিধিত্ব আদেশের সংশ্লিষ্ট ধারা উল্লেখ করে ইসির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভোট গ্রহণ শুরুর আগের ৪৮ ঘণ্টা এবং ভোট গ্রহণ শেষের পরের ৪৮ ঘণ্টা—এই মোট চার দিনের সময়সীমায় নির্বাচনী এলাকায় জনসভা, মিছিল বা শোভাযাত্রা আয়োজন নিষিদ্ধ থাকবে।
এই বিধিনিষেধ আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে কার্যকর হয়ে ১৪ ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটা পর্যন্ত বলবৎ থাকবে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.