অনলাইন ডেস্ক:
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে আগামী এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে অবসরপ্রাপ্ত সচিব মনজুর মোর্শেদ চৌধুরীকে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত এই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী মনজুর মোর্শেদ চৌধুরীকে চুক্তিভিত্তিক এই নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে যে, অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে মনজুর মোর্শেদ চৌধুরীকে যোগদানের তারিখ থেকে ১ (এক) বছর মেয়াদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-এর সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.