নিজস্ব প্রতিনিধি:
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর।
আজ বুধবার (৪ মার্চ) সকাল ৯টার আগেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন পল কাপুর। এরপর বৈঠকে বসেন তারা।
পরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তাঁর। এরপর পল কাপুর সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এবং জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে আলোচনা করবেন।
এদিন সন্ধ্যায় ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি সফর উপলক্ষে নৈশভোজে অংশ নেবেন পল কাপুর।
উল্লেখ্য, মঙ্গলবার (০৩ মার্চ) রাতে তিনদিনের সফরে ঢাকায় আসেন পল কাপুর। গত অক্টোবরে দায়িত্ব নেওয়ার পর এটাই তার প্রথম বাংলাদেশ সফর।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.