অনলাইন ডেস্ক:
সিলেট ও বগুড়াসহ ছয় জেলায় পুলিশ সুপারের (এসপি) দায়িত্বে রদবদলসহ এ পদ মর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি করেছে সরকার।
তাদের মধ্যে চারজন এসপিকে জেলার দায়িত্ব থেকে সরিয়ে পুলিশের বিভিন্ন ইউনিটের দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিন উপ পুলিশ কমিশনারকে তিন জেলার এসপি করা হয়েছে।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের দায়িত্বে নতুন মুখ আসার পর তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির নতুন সরকারের সময়ে পুলিশে একদিনে এটিই বড় রদবদল।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব পুলিশ কর্মকর্তাকে বদলির প্রজ্ঞাপন জারি করেছে।
এতে বগুড়া, সিলেট, ময়মনসিংহ, বরিশাল, খাগড়াছড়ি ও জামালপুরের এসপিকে বদলি করা হয়েছে।
একই আদেশে ডিএমপির তিন উপ কমিশনার এবং পুলিশ সদরদপ্তরের একজন এআইজিকে (সহকারী পুলিশ মহাপরিদর্শক) চার জেলার এসপি করা হয়েছে।
তালিকা দেখুন

RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.