অনলাইন ডেস্ক:
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মত রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী তারেক রহমান কার্যালয়ের সামনে উপস্থিত হলে স্লোগান দিয়ে নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রীর আসার খবরে দুপুর আড়াইটা থেকেই নেতাকর্মী ও সমর্থকরা কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। বিকাল সাড়ে ৪টার থেকে নয়া পল্টনের সড়ক ভরে যায়। তারা ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগত’ শ্লোগানে মুখর করে রাখেন পুরো এলাকায়।
পরে সন্ধ্যা ৭টায় বিএনপি চেয়ারম্যানের কেন্দ্রীয় কার্যালয়ে আসার তথ্য দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান। তিনি জানান, কেন্দ্রীয় কার্যালয়ে ঢোকার পর সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি চেয়ারম্যানের কক্ষে বসেছে। সেখানে বিভিন্ন সাংগঠন কর্মকাণ্ড নিয়ে দল ও অঙ্গ সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলছেন।
বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, ভাইসচেয়ারম্যান নুরুল ইসলাম মনিসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.