অনলাইন ডেস্ক;
ভারত বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে নতুন করে সম্পর্ক রাখতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, ওরা ভিসা স্বাভাবিকীকরণ করবে। আমি মনে করি দুই দেশের মধ্যে ব্যবসা, বাণিজ্য, জনগণ থেকে জনগণের সম্পর্ক, এমনকি মেডিকেল ভিসা স্বাভাবিক করার জন্য ভিসা সহজীকরণ মানে আগের জায়গায় ফিরে যাওয়া উচিত। তারা নিশ্চয়ই এটা করবে, আমাদের তারা বলেছেও।
মঙ্গলবার (৩১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা জানান।
মানব পাচার বন্ধের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকার চায় সব দেশেই বাংলাদেশের মানুষ বৈধভাবে যাক। তবে মানব পাচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে ধরা জরুরি। লিবিয়াসহ সব দেশেই লোক যাবে উল্লেখ করে তিনি বলেন, সমস্যাটা হচ্ছে অসাধু লোকেরা সুযোগ নিয়ে লাভের জন্য মানুষের জীবন নিয়ে খেলা করে; সরকার সেটিই বন্ধ করতে চায়।
শামা ওবায়েদ ইসলাম বলেন, আমি বিশ্বাস করি, বিএনপি সরকার এখন বাংলাদেশে ক্ষমতায় এসেছে। নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তারাই (ভারত) বলেছে, নতুন করে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে চায়।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.