অনলাইন ডেস্ক
সরকারি সফরে যুক্তরাষ্ট্র ও মরক্কোর উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার (১২ মে) সকালে তিনি ঢাকা ছাড়েন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নির্ধারিত সরকারি কর্মসূচির অংশ হিসেবে প্রতিমন্ত্রী প্রথমে যুক্তরাষ্ট্র সফর করবেন। সফর শেষে তিনি মরক্কোর উদ্দেশে রওনা হবেন।
মরক্কোতে আগামী ১৯ থেকে ২১ মে পর্যন্ত তিন দিনব্যাপী ‘সেকেন্ড মিনিস্টেরিয়াল কনফারেন্স অন পিসকিপিং’ শীর্ষক শান্তিরক্ষা বিষয়ক দ্বিতীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন তিনি।
সূত্র জানায়, সম্মেলনে বৈশ্বিক শান্তিরক্ষা সহযোগিতা জোরদার, অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের উদীয়মান চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়গুলো গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ২২ মে দেশে ফেরার কথা রয়েছে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.