অনলাইন ডেস্ক
ঈদ-উল-আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষে সোমবার (১ জুন) অফিস খুলবে। গত ২৫ মে থেকে শুরু হওয়া চাকরিজীবীদের ছুটি রবিবার শেষ হচ্ছে। লম্বা ছুটি শেষে সরকারি অফিসের পাশাপাশি ব্যাংক, বিমা, শেয়ারবাজার সবকিছুই সোমবার থেকে চলবে স্বাভাবিক নিয়মে।
গত বৃহস্পতিবার (২৮ মে) দেশে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদ-উল-আজহা উদযাপিত হয়। এ উপলক্ষে আগে থেকেই ছয় দিন ছুটি নির্ধারণ করে রেখেছিল সরকার।
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নির্বাহী আদেশে আরও একদিন ছুটি বাড়িয়ে সরকারি চাকরিজীবীদের জন্য টানা সাত দিনের ছুটি ঘোষণা করা হয়।
সরকারি চাকরিজীবীদের পাশাপাশি ব্যাংক, বিমা ও অন্যান্য বেসরকারি চাকরিজীবীরা এই ছুটি ভোগ করেন।
তবে, ঈদের ছুটির আগে ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটির দিনে অফিস করেছেন সরকারি চাকরিজীবীরা।
ছুটির তালিকা অনুযায়ী, ২৮ মে ঈদ-উল-আজহার দিন সাধারণ ছুটি। ঈদের আগে ২৬ ও ২৭ মে দুদিন এবং পরে ২৯ থেকে ৩১ মে পর্যন্ত তিন দিনসহ মোট পাঁচ দিন নির্বাহী আদেশে ছুটি ভোগ করেন চাকরিজীবীরা।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.