অনলাইন ডেস্ক
অবশেষে ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৩ আগস্ট সফরটি হতে পারে।
শুক্রবার (২১ আগস্ট) ঢাকার কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
তারেক রহমানের দিল্লি সফর নিয়ে কয়েক মাস ধরে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। জুনের শুরুতে এ নিয়ে আলোচনা হলেও পরে সফরটি আর এগোয়নি। জুলাইয়ে আগস্টের প্রথম ১০ দিনের মধ্যে সফরের সম্ভাব্য সময় নিয়েও কথা হয়।
ভারতীয় পক্ষ ২১ আগস্টকে সম্ভাব্য সফরের তারিখ হিসেবে প্রস্তাব করে। কিন্তু একই সময়ে শেখ হাসিনার দিল্লিতে সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার বিষয়টি সামনে আসে। এরপর সফর নিয়ে আলোচনা স্থগিত করে বিষয়টি ভারত সরকারের কাছে তোলে ঢাকা। সুএঃ বাংলাদেশ টাইমস
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.